বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাবে সংকটে থাকা কর্মহীন দিনাজপুরের পার্বতীপুরে হরিজন ও ঋষি সম্প্রদায়ের ১১৯টি পরিবারের মাঝে বিদেশিদের দ্বারা পরিচালিত ল্যাম্ব হাসপাতালের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সরকারি পার্বতীপুর ডিগ্রি কলেজ মাঠে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন ল্যাম্ব হাসপাতালের অপারেশন ডিরেক্টর স্বপন পাহান, হাসপাতালের ম্যানেজার মাহতাব লিটন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন স্বপন প্রমুখ।
এতে ল্যাম্ব মিশনারি হাসপাতালের উদ্যোগে হরিজন ও ঋষি সম্প্রদায়ের পরিবারকে ১ হাজার টাকা করে ১ লাখ ১৯ হাজার টাকা তুলে দেওয়া হয়।
ল্যাম্ব হাসপাতালের অপারেশন ডিরেক্টর স্বপন পাহান বলেন, মহামারীর শুরু থেকে ল্যাম্ব হাসপাতাল শুধু হরিজন সম্প্রদায়েই নয়, বিভিন্ন পেশার মানুষের মাঝে এ পর্যন্ত ২১ লাখ ৮২ হাজার টাকা সহায়তা করেছে।