আন্তর্জাতিক পুরস্কার পেল প্রাইম ব্যাংক

‘সেরা ডিজিটাল ব্যাংক পুরস্কার’ অর্জন করেছে বেসরকারি প্রাইম ব্যাংক। এটি আন্তর্জাতিক অঙ্গনে স্থানীয় বাংলাদেশি ব্যাংকের জন্য এক মর্যাদাপূর্ণ সম্মান। হংকংভিত্তিক এশিয়ামানির পুরস্কারটি এ অঞ্চলের ব্যাংকিং ও আর্থিক পরিম-লে অনেক প্রত্যাশার এক পুরস্কার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, গ্রাহকদের উৎকর্ষ সেবা দেওয়ার লক্ষ্যে দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি ডিজিটাল ব্যাংকিংয়ে মনোযোগ বাড়াচ্ছে। এ পুরস্কারটি আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার। এতে প্রতিফলিত হয় যে, ভবিষ্যৎমুখী ব্যাংকিংয়ের জন্য আমরা সঠিক পথেই রয়েছি। বিজ্ঞপ্তি