করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলেজের এক উপাধ্যক্ষ ও উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৫টায় ও সকাল নয়টার দিকে তারা চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মানস কুমার মন্ডল জানান, গত ৬ জুলাই নমুনা দেওয়ার পরদিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি হন সদর উপজেলার বড়খামার গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে ও সাতক্ষীরা সুন্দরবন সাইন্স এন্ড বিজনেজ কলেজের উপাধ্যক্ষ আব্দুল মান্নান (৪৫)। ৯ জুলাই তার রিপোর্ট পজিটিভ আসে।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অপরদিকে তালা উপজেলার সুভাষিনী গ্রামের ছত্রনাথ দাসের ছেলে সুভাষ চন্দ্র দাস (৬৫) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।