রুমি এ হোসেন ফের ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান

রুমি এ হোসেন ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংক এশিয়ার একজন স্পন্সর পরিচালক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট ও ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে এমবিএ। তিনি র‌্যাংগস ইন্ডাস্ট্রিজ ও রোমাস্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বিজ্ঞপ্তি।