কোটালীপাড়ায় বাঁশের আঘাতে ভ্যানচালক নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাঁশের আঘাতে সুজন শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন শেখ কোটালীপাড়া উপজেলার চিতশী গ্রামের রিয়াজুল শেখের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার সকালে কোটালীপাড়া ঘাঘর বাজারের বাঁশেরহাট (রাস্তার পাশে) থেকে জনৈক ক্রেতা বাঁশ কিনে নসিমনে উঠাচ্ছিলেন।

এ সময় ওই ভ্যান চালক দ্রতগতিতে ওই রাস্তা দিয়ে যাবার সময় বাঁশের অগ্রভাগ তার গলায় গিয়ে আঘাত করে। এতে তিনি মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে বুঝে দেয়া হবে বলে ওসি জানিয়েছেন।