প্রধানমন্ত্রীর কাছে ভোট চেয়েছেন আমিরাতের খলিফা

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)-এর প্রেসিডেন্ট পদে ভোট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মোবারক। প্রধানমন্ত্রীও তাকে এ ফোরামে ভোট দেওয়ার বিষয়ে নিশ্চিত করেন। গতকাল রবিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ভোট চান আল মোবারক। এ সময় তিনি আইইউসিএন-এর প্রেসিডেন্ট পদে বাংলাদেশের সমর্থন কামনা করেন। ২০২১ সালের ১৩-১৪ জানুয়ারি ফ্রান্সে ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের ভোট অনুষ্ঠিত হবে।