করোনা জীবাণুমুক্তকরণ সেবা আনল বার্জার

করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে ‘বার্জার এক্সপার্ট স্যানিটাইজেশন সার্ভিস’ নামের নতুন জীবাণুমুক্তকরণ সেবা চালু করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ। গত রবিবার ডিজিটাল মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

বার্জার পেইন্টসের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ সেবাটি সহজে ও কার্যকরভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাসাবাড়িকে জীবাণুমুক্ত করবে। সেবাটি দেওয়ার ক্ষেত্রে তিনটি ক্যাটাগরিতে খরচ নির্ধারণ করেছে কোম্পানিটি। ৫০০০ বর্গফুটের ক্ষেত্রে প্রতি বর্গফুটে স্প্রে করতে লাগবে সাড়ে ৩ টাকা। এছাড়া ৫০০১-১০,০০০ বর্গফুটের জন্য প্রতি বর্গফুটে ৩ ও ১০,০০০ বর্গফুটের বেশি জায়গার ক্ষেত্রে প্রতি বর্গফুটের জন্য আড়াই টাকা লাগবে।

সেবাটি পেতে আগ্রহীদের বার্জার পেইন্টসের সেবাকেন্দ্রগুলোতে যোগাযোগ করতে হবে।