পূবালী ব্যাংকের অঞ্চল ও করপোরেট শাখাপ্রধানদের ভার্চুয়াল কনফারেন্স সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সংযুক্ত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু. আযীযুল হক, পরিচালক মনজুরুর রহমান, এম কবিরুজ্জামান ইয়াকুব, মুসা আহমেদ ও আসিফ এ চৌধুরী। কনফারেন্সে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হালিম চৌধুরী। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলী ভার্চুয়াল কনফারেন্সে সংযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি।