ব্র্যাক ব্যাংকের কার্ডে অনলাইন কেনাকাটায় ২০% ছাড়

ব্র্যাক ব্যাংক অনলাইনে কেনাকাটার জন্য তার কার্ড হোল্ডারদের বিভিন্ন ধরনের সুবিধা এবং ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

একজন কার্ড হোল্ডারের শেবা-ডট-এক্সওয়াইজেড থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১০ শতাংশ, প্রতি লেনদেনে সর্বোচ্চ ১ হাজার টাকা ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়া ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর শেয়ার ট্রিপে কার্ড হোল্ডাররা ৬ আগস্ট পর্যন্ত পাবেন সর্বোচ্চ ১৮ শতাংশ ছাড়।

ইজিট্র্যাক্স ২০ শতাংশ, প্রতি লেনদেনে সর্বোচ্চ ২ হাজার টাকা ছাড় অফার করছে। এই ছাড় ৪ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে। এক্সপার্টশপ-ডট-এক্সওয়াইজেড ১০ শতাংশ ও বিউটি কনটেন্ট এবং ই-কমার্স প্ল্যাটফর্ম সাজগোজে ১৫ শতাংশ ছাড় পাবেন কার্ড হোল্ডাররা। ৩১ আগস্ট পর্যন্ত থাকছে ‘ম্যাক’ পণ্যে ৫ শতাংশ ছাড়। এছাড়া কার্ড হোল্ডাররা ৩১ ডিসেম্বর পর্যন্ত নিওফারমার্স, অটোম্যান এবং দ্য মল বিডি থেকে সর্বোচ্চ ১০ শতাংশ ছাড় পেতে পারেন। বিস্তারিত জানা যাবে ব্যাংকের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি