পাবদার তেল ঝোল

ভিন্ন স্বাদে পাবদা মাছের তেল ঝোল। রান্না করেই দেখুন। রইলো রেসিপি-

উপকরণ: পাবদা মাছ (৪ থেকে ৫ পিস),লবণ, হলুদ, সরিষার তেল, রসুন- ৫ থেকে ৬ কোয়া, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া ২ চামচ, টমেটো পিউরি ৩ চামচ, কাঁচা মরিচ ২ থেকে ৩টা, ধনেপাতা কুচি।

রান্না প্রণালি:- পাবদা এনে আগে ভালো করে ধুয়ে নিন। লবণ, হলুদ আর সামান্য সরিষার তেল মাখিয়ে রাখুন কিছুক্ষণ।

এবার যে পাত্রে মাছ রান্না করবেন সেই পাত্রে ১ চামচ হলুদ, ১ চামচ মরিচ গুঁড়া, ১ চামচ হলুদ, তিন চামচ টমেটো পিউরি, রসুনের পেস্ট ১ চামচ আর ২ চামচ সরিষার তেল দিন। এর মধ্যে সামান্য ইষদুষ্ণ গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

এবার অল্প আঁচে কড়াই বসিয়ে ওর মধ্যে দুটো কাঁচা মরিচ ফেলে দিন। অন্য একটি কড়াইতে সরিষার তেল গরম করে মাছ ভেজে নিন।

এবার সাবধানে মাছগুলো ছাড়ুন তেল ঝোলের মধ্যে। মাছে সামান্য ধনেপাতা কুচি, সামান্য গরম পানি আর ২ টা কাঁচা মরিচ চিরে দিন।

নামানোর আগে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিন। অল্প আঁচে ১০ মিনিট ঢাকনা দিয়ে রাখুন।