ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশের ঢাকা সেন্ট্রাল জোনের ভার্চুয়াল ব্যবসায় উন্নয়ন গত সোমবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সিদ্দিকুর রহমান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সাঈদ উল্যাহ। ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. আলতাফ হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে জোনের শাখাগুলোর প্রধানরা অংশ নেন। বিজ্ঞপ্তি