মাগুরায় ধর্ষক ও সালিশকারীদের শাস্তির দাবি

মাগুরায় মহম্মদপুরে স্কুলছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় সালিশ বৈঠকে ভুক্তভোগী পরিবারকে অবৈধভাবে জরিমানা করা ও মালামাল লুটের ঘটনায় ধর্ষক ও সালিশকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার ‘মাগুরা করোনা দুর্যোগ মোকাবিলায় গণকমিটি’ মানববন্ধন করেছে।

সকালে শহরের চৌরঙ্গী মোড়ে সামাজিক দূরত্ব মেনে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও গণকমিটির আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফিরোজ প্রমুখ।