বিশিষ্ট শিল্পপতি দৈনিক যুগান্তর ও যমুনা টিভির মালিক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় প্রেস ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে নবাবগঞ্জ প্রেস ক্লাব।
সভায় বক্তারা বলেন, নুরুল ইসলাম বাবুল ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। তিনি ৪৬ বছরে ৪১টি শিল্পপ্রতিষ্ঠান গড়েছেন অত্যন্ত মেধা দিয়ে।
ক্লাবের সিনিয়র সহসভাপতি সাহিদুল হক খান ডাবলুর সভাপতিত্বে শোকসভা পরিচালনা করেন সহসভাপতি ফারুক আহমেদ। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়ায় অংশ নেন নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন সাংবাদিক খালিদ হোসেন সুমন, আজহারুল হক, শেখ সালাউদ্দিন বাচ্চু, ফজলুর রহমান, বিপ্লব ঘোষ, কাজী সোহেল। গত ১৩ জুলাই রাজধানীর একটি হাসপাতালে মারা যান নুরুল ইসলাম বাবুল।