এনআরবিসি ব্যাংকের ইজিএম অনুষ্ঠিত

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের দ্বিতীয় বিশেষ সাধারণ সভা (ইজিএম) গতকাল রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এতে সভাপতিত্ব করেন ব্যাংক পর্ষদের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক লকিয়তউল্লাহ। সভায় ব্যাংকের আর্টিকেলসের কিছু ধারা সংশোধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ এম সাইদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন। বিজ্ঞপ্তি