শ্রমিক তহবিলে ৩০ কোটি টাকা জমা গ্রামীণফোনের

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রায় ৩০ কোটি টাকা দিয়েছে গ্রামীণফোন। গ্রামীণফোন আজ পর্যন্ত ১৫১ কোটি ৬০ লাখ ৭৯ হাজার ৯৬০ টাকা এ তহবিলে জমা দিয়েছে।

চলমান কভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণে দুর্যোগময় পরিস্থিতিতে শ্রমিকদের কল্যাণে ব্যয় করার জন্য এই টাকা প্রদান করা হয়েছে।

গতকাল সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান সচিব কে এম আব্দুস সালাম এই চেক গ্রহণ করেন।