আনোয়ারায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় ১০০০ পিস ইয়াবাসহ নুরুল হোসাইন (৪২) নামের এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কালাবিবির দীঘির মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়াবা কারবারি নুরুল বাঁশখালী উপজেলার চাঁপাছড়ি গ্রামের মৃত পেছু মিয়ার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার এসআই আবুল ফারেজ জুয়েল ও এসআই খায়রুজ্জামান এ অভিযান চালান।

আনোয়ারা থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম জানান, সোমবার রাতে কালাবিবির দীঘির মোড়ে গাড়িতে উঠার জন্য লোকটি ঘোরাঘুরি করছিলেন। তার গতিবিধি সন্দেহ হলে আমরা তাকে ধরে ফেলি। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ১০০০ পিস ইয়াবা পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল হোসাইন ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।