মেঘনা ব্যাংকের নতুন ডিএমডি কাজী আজিজুর রহমান

কাজী আজিজুর রহমান সম্প্রতি মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি সাউথ ইস্ট ব্যাংকে ডিএমডির দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে ইস্টার্ন ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন আজিজুর রহমান। পরে সিটি ব্যাংকেও কর্মরত ছিলেন। এর আগে তিনি দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার কর্মজীবনে রয়েছে ১৭ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা আর আইটি খাতে রয়েছে আরও ১২ বছরের অভিজ্ঞতা। তিনি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি