চকরিয়ায় র‌্যাবের হাতে দুই ডাকাত গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চকরিয়ায় র‌্যাব দুই ডাকাতকে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করেছে। উপজেলার পহরচাদা গ্রাম থেকে গত সোমবার রাতে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৭। গ্রেপ্তাররা হলো পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সবুজপাড়ার আবদুল বারেকের ছেলে কামাল হোসাইন (৫৬) এবং একই এলাকার মৃত ইসমত উল্লাহর ছেলে কবির আহাম্মদ (৫৪)।

র‌্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন বলেন, পহরচাদা গ্রামের লাল মিয়ার দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর স্থানীয়রা ডাকাতদের ঘেরাও করে রেখেছে খবরের ভিত্তিতে রাত দেড়টার দিকে অভিযান চালায় র‌্যাব। পরে ঘটনাস্থল থেকে দুটি এসবিবিএল বন্দুক ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।