পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনে মামলা দায়ের করেছে দেশটির ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর)। তাতে ২ কোটি ৬০ লাখ পাকিস্তানি রুপি শোধ করতে হবে তারকা এই অলরাউন্ডারকে।
এফবিআর সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে চলা হয়েছে, ২০১৪ সালে হাফিজ তার আয়ের বিবরণীতে ৮ কোটি ৬০ লাখ টাকার সম্পত্তি লুকিয়েছেন। এর সন্তোষজনক কারণও দেখাতে পারেননি ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।
এর আগে অবশ্য কর ফাঁকি বা সম্পত্তি লুকানোর অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন অলরাউন্ডার হাফিজ। জানান, প্রতি বছর নিয়ম করেই কর দেন তিনি।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন ইংল্যান্ড সফর করছেন হাফিজ।