করোনা রোগীদের পাশে কমিউনিটি ব্যাংক

সাজেদা নারায়ণগঞ্জ হাসপাতালে ‘কমিউনিটি ব্যাংক সেমি ক্রিটিকাল ইউনিট’ স্থাপন করে কভিড-১৯ আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে কমিউনিটি ব্যাংক।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাজেদা নারায়ণগঞ্জ হাসপাতালে কমিউনিটি ব্যাংক সেমি ক্রিটিকাল ইউনিট উদ্বোধন করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী ও সাজেদা ফাউন্ডেশনের সিইও জাহিদা ফিজা কবির।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী বলেন, কমিউনিটি ব্যাংক কভিডের বিরুদ্ধে লড়াইয়ে সাজেদা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে আরেকটি মাইলফলক রচনা করেছে। বিজ্ঞপ্তি।