স্ট্যান্ডার্ড ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ এতে সভাপতিত্ব করেন।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. জাহেদুল হক, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মো. মনজুর আলম, এস এ এম হোসাইন, মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আবদুল আজিজ, ফেরদৌস আলী খান, মোহাম্মদ ইউসুফ চৌধুরী, কাজী খুররম আহমেদ, মো. আবুল হোসেন, নজমুল হক চৌধুরী, মো. নাজমুস সালেহীন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ প্রমুখ অংশ নেন। এজিএমে ৫ শতাংশ  বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি