লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষের জের ধরে ভারত জুড়ে চলছে শত্রু দেশটির পণ্য বর্জনের ডাক। কিন্তু জনগণের সেই চাওয়াতে মূল্য নেই ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই। তারা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইপিএল টি-টোয়েন্টির ত্রয়োদশ আসরেও স্পনসর থাকছে চীনা কোম্পানি ভিভো।
রোববার ভিডিও কনফারেন্সে দীর্ঘ বৈঠক শেষে এক বিবৃতিতে এবারের আইপিএল আসরের চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দেয় বিসিসিআই। তাতে বলা হয়, ১৯ সেপ্টেম্বর শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতের মাঠে আইপিএল-২০২০ এর বল মাঠে গড়াবে। ১০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ৫৩ দিনের টুর্নামেন্ট।
গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবারের টুর্নামেন্টে পুরোনো সব স্পনসরই থাকছে। অর্থাৎ চীনা মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিভোই এ বছর আইপিএলের স্পনসর হিসেবে থাকবে।
এমন খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফোঁসে উঠেছে ভারতীয় জনগণ। ‘হ্যাশট্যাগ বয়কট আইপিএল’ দাবি তুলছে তারা। এতে শামিল হলেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও।
বিসিসিআই তথা সরকারের সমালোচনা করে দুইটারে তরুণ এই রাজনীতিবিদ লিখেছেন- “চীনের মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানই আইপিএলের স্পনসর থাকছে। অথচ আমাদের বলা হচ্ছে চীনা পণ্য বয়কট করতে। চীনারা যে আমাদের বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এতে অবাক হওয়ার কিছু নেই। কেননা কারণ, আমরা বুঝতেই পারছি না চীনাদের অর্থ, বিনিয়োগ, স্পনসরশিপ বা বিজ্ঞাপণ নিয়ে আমাদের কী করা উচিত।”
“বিসিসিআই বা আইপিএল গভর্নিং নিয়েছে চীনের বৃহৎ প্রতিষ্ঠানটিসহ সব স্পনসর ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেই সব গবেটদের জন্য আমার খারাপ লাগছে, যারা তাদের চীনে নির্মিত টিভি ভেঙে ফেলেছিল।”
আরও একটি টুইটে ওমর আবদুল্লাহ বলেন, “আমাদের সব সময়কার সন্দেহ যে, সত্যিকার অর্থেই আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর স্পনসরশিপ ও বিজ্ঞাপণ ছাড়া আমরা চলতে পারব কি-না। এখন চীন জেনে যাবে যে, আমরা ওদের স্পনসরশিপ ছাড়া আমরা চলতে পারব না।”