মৌলভীজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। তিনি শ্রীমঙ্গল পৌর শহরের মিশন রোডস্থ ৮নং ওয়াডের্র বাসিন্দা রফিকুর রশীদ চৌধুরী (৬৫)।
সোমবার সকাল ৯টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে। তার বাড়ি লকডাউন করা হয়েছে।
মৌলভীবাজার জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮৬ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩০৯০ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৭ জন। সুস্থ হয়েছেন ৫৭১ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ১৮ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫০ জনের।