বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জ্বাবতী বানর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতের তারে লেগে গুরুত্বর আহত হওয়া একটি লজ্জ্বাবতী বানরকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার পূর্বাশা এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকেরা।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, লজ্জ্বাবতী বানরটি বিদ্যুতের তারে লেগে দুটি হাক ঝলসে গেছে। পুরো শরীর প্রায় অচল। খাবারদাবার খাচ্ছে না।

স্থানীয়রা আমাদের কাছে খবর দিলে আমরা এটিকে উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে এসেছি। প্রাণীটির অবস্থা তেমন ভালো না। আশঙ্কাজনক অবস্থায় আমরা এর চিকিৎসা চালিয়ে যাচ্ছি।