মোহা. হানিফ চৌধুরী রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। কোম্পানির ভাইস চেয়ারম্যান হয়েছেন এসএম সফিউল হক। সম্প্রতি কোম্পানির পর্ষদের ১২৫তম সভায় তাদের নির্বাচিত হয়েছেন।
শিল্পপতি ও ব্যবসায়ী হানিফ চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ইউনিটেক্স স্পিনিং, ইউনিটেক্স কম্পোজিট মিলস, এইচএস কম্পোজিট টেক্সটাইল, ইউনিটেক্স এলপিজি, ইউনিটেক্স স্টিল মিলস ও ইউনিটেক্স পেট্রোলিয়ামের চেয়ারম্যান।
এসএম সফিউল হক কোম্পানি প্রতিষ্ঠার শুরু থেকে উদ্যোক্তা পরিচালক পদে নিযুক্ত আছেন। ব্যবসায়ী সফিউল হক ১৯৮৫ সাল থেকে পোশাক খাতের সঙ্গে জড়িত। বিজ্ঞপ্তি।