রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী (৭৮) করোনায় আক্তান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহপতিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হাসান ইমাম চৌধুরী গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং স্থানীয় বরাট ভাকলা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে গত ২৩ জুলাই ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ২৬ জুলাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
গতকাল বিকেল ৪টায় তার নিজ বাড়ি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী বাজারের ওয়াজেদ চৌধুরী স্মৃতি চত্বরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।