নভোএয়ার থেকে অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে কার্ড হোল্ডারদের ১০ শতাংশ ছাড় দিচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের সব ক্রেডিট বা ডেবিট কার্ড হোল্ডারই নভোএয়ারের সব রুটের টিকিটের বেস ভাড়ায় এই ছাড় উপভোগ করতে পারবেন। এজন্য ক্রেতাকে www.flynovoair.com বা NOVOAIR মোবাইল অ্যাপ্লিকেশন থেকে “VQBRAC20” প্রোমো কোডটি ব্যবহার করতে হবে। এই অফার চলবে চলতি বছরের ৪ নভেম্বর পর্যন্ত।
ব্র্যাক ব্যাংক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ছাড়টি কেবল বিমানের টিকিটের বেস ভাড়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কর এবং অন্যান্য চার্জে কোনো পরিবর্তন হবে না। তাছাড়া ছাড়ের অফারটি অন্য কোনো অফারের সঙ্গেও এক করা যাবে না।॥