দৈনিক দেশ রূপান্তরের সহকারী বার্তা সম্পাদক জুয়েল মোস্তাফিজের বাবা সমাজসেবী ও ব্যাবসায়ী মো. সাইদুর রহমান (৬৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
শনিবার ভোর পৌনে চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। প্রয়াত সাইদুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর চৌধুরীটোলা গ্রামে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মহারাজপুর সরকারি কবরস্থান চত্ত্বরে নামাজে জানাযা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।
প্রয়াত সাইদুর রহমানের ছোট ছেলে শ্লাইখার অংকুর দেশ রূপান্তরকে জানান, শ্বাসকষ্ট দেখা দিলে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার বাবাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে একইদিন রাত একটার দিকে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে।
অংকুর আরও জানান, তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তার বাবাকে আইসিইউ নেওয়ার প্রয়োজন দেখা দেয়। কিন্তু রামেকের আইসিইউ’র কোনো শয্যা ফাঁকা না থাকায় তা সম্ভব হয়নি।
সাইদুর রহমানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত দেশ রূপান্তর পরিবার।