ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির উদ্যোগে ‘মনিটারি পলিসি ইন কভিড ইরা অ্যান্ড ইটস ফিসক্যাল ইমপ্লিকেশন্স’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট কর্মসূচি গত শনিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মাহবুব উল আলম এর উদ্বোধন করেন। এতে অংশ নেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক ড. মো. আক্তারুজ্জামান, ব্যাংকের এএমডি মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান, ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির মহাপরিচালক এসএম রবিউল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি।