গাজীপুরে বন্যার্তদের মাঝে নগর যুবলীগের ত্রাণ বিতরণ

বন্যাকবলিত ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।

বুধবার ওয়ার্ডের পাঁচ শতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, মুড়ি ও শুকনো খাবার বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ  ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে বন্যাকবলিত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। করোনা মহামারী এবং বন্যার পানি থাকা পর্যন্ত এ ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা, যুবলীগ নেতা রাহাত খান, হালিম মণ্ডল, আরিফ হোসেন জসিম, মশিউর রহমান মাসুম ও ফরিদ হোসেন উপস্থিত ছিলেন।