শাহ্জালাল ইসলামী ব্যাংকের ইজিএম এজিএম অনুষ্ঠিত

শাহ্্জালাল ইসলামী ব্যাংকের ১৩তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ।

এজিএমে গত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন হয়। এর ৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ। সভায় অংশ নেন ব্যাংকের এমডি-সিইও এম শহীদুল ইসলাম, ইভিপি মো. আবুল বাশার, ভাইস চেয়ারম্যান মো. হারুন মিয়া, মো. আবদুল বারেক, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. তৌহিদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, মো. গোলাম কুদ্দুছ, ফকির আখতারুজ্জামান, জেবুন নাহার, ফকির মাশরিকুজ্জামান, ডিএমডি মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।