ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মুকুল হোসেন (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ওই উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের মাঠে মটর চালাতে গিয়ে তার মৃত্যু হয়। মৃত মুকুল ওই গ্রামের আব্দার মন্ডলের ছেলে।

ওই গ্রামের শিক্ষক আব্দুল ওয়াদুদ হোসেন জানান, সকালে মাঠে ধানের জমিতে পানি দেওয়ার জন্য মোটর চালু করতে যায়। এ সময় মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।