নেশার টাকা জোগাতে প্রতিবন্ধী স্ত্রীকে ধর্ষণের সুযোগ দিতেন স্বামী!

রাজধানীর মিরপুরে নেশার টাকা জোগাতে বাকপ্রতিবন্ধী স্ত্রীকে অন্যদের দিয়ে ধর্ষণ করানোর অভিযোগে স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে মিরপুর-১ নাম্বারের আহম্মদনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ধর্ষণের শিকার তরুণীর স্বামী বাবু এবং তার সহযোগী আবদুস সালাম ও আবু বক্কর। নেশার টাকা জোগাতে প্রতিবন্ধী স্ত্রীকে ধর্ষণের সুযোগ দিতেন স্বামী!

(ওসি) মো. মোস্তাজিরুর রহমান জানান, গ্রেপ্তার বাবু ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী তরুণীর স্বামী। তিনি নেশার টাকা জোগাড় করার জন্য স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের সুযোগ করে দিতেন। গ্রেপ্তারের দিনও তিনি টাকার বিনিময়ে দুজনকে ধর্ষণের সুযোগ করে দেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

মিরপুরে শাহাদৎ বাহিনীর ৫ সদস্য গ্রেপ্তার : রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহাদৎ বাহিনীর ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, গত বুধবার গভীর রাতে ভাসানটেক ও পল্লবী এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহাদৎ বাহিনীর সদস্য রফিকুল ইসলাম রনি, মনির হোসেন বাবু, সাইফুল ইসলাম, শাহিন মিয়া ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি চাপাতি উদ্ধার করা হয়। আটক পাঁচজনের মধ্যে রনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাদের সবার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।