ধামরাইয়ে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ঘটে।

এ ঘটনায় বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

নিহতরা হলেন- ধামরাইয়ের উত্তর হাতকড়া এলাকার সাগর আলীর ছেলে সজিব (২১) এবং অপরজন একই এলাকার আলতাব হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২০)।

পুলিশ জানায়, সকালে হাতকড়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন সজিব ও রাশিদুল। এ সময় ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় পৌঁছালে পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-৩৩২০) নামের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দু'জন আরোহীই মারা যান।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় বাস চালক পলাতক থাকলেও বাস-মোটরসাইকেল জব্দ করা হয়েছে।