আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ের ঘোষণা দেন তিনি।
এই ঘোষণার পর ভারতীয় ক্রিকেটাররা তো বটেই বিশ্বের অন্যান্য দেশের তারকাদের থেকেই বিদায়ী শুভেচ্ছা পাচ্ছেন ধোনি। এই তালিকায় রয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও। বিদায়বেলায় ধোনিকে ‘শক্তিশালী প্রতিদ্বন্দ্বী’ উল্লেখ করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ধোনির একটি ছবি পোস্ট করেন সাকিব। যার গায়ে লেখা, এক কিংবদন্তির বিদায়।
ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘বিদায় মাহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইল শুভকামনা।’
আরো পড়ুন:
ধোনিকে মুশফিকের স্যালুট, মাহমুদউল্লাহ বললেন আপনিই আমার অনুপ্রেরণা