সাবেক সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে জার্মানিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জার্মানির বর্তমান রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোশাররফ হোসেন ভূঁইয়া সিনিয়র সচিব থেকে অবসর নেওয়ার আগপর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আমেরিকার ম্যাসাচুয়েটসের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত ও তিন সন্তানের বাবা।