সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত

সাতক্ষীরার পাটকেলঘাটায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর নামক স্থানে শেখ এলাহি বস্ক (৭৫) নামে এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ওই বৃদ্ধ বড় কাশীপুর গ্রামের মৃত হারুনার রশিদের ছেলে।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে ওই বৃদ্ধ থানার ত্রিশ মাইল তার মেয়ের বাড়ি থেকে পায়ে হেঁটে বড় কাশীপুর নিজ বাড়িতে ফেরার পথে মহাসড়কের  ভৈরবনগর নামক স্থানে সাতক্ষীরা থেকে খুলনাগামী ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এ সময় ঘাতক ট্রাকটি রেখে ড্রাইভার ও হেলপার  পালিয়ে যেতে।

নিহতের লাশ উদ্ধার ও  ঘাতক ট্রাকটি জব্দ করে  থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি হাইওয়ে পুলিশকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।