শাহজালাল ইসলামী ব্যাংক ও প্রাইমাডলার অপারেশনস সমঝোতা

যুক্তরাজ্যভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান প্রাইমাডলার অপারেশন্সের সঙ্গে যৌথভাবে রপ্তানিকারকদের জন্য ফিনটেকভিত্তিক ফ্যাক্টরিং সেবা চালু করবে শাহজালাল ইসলামী ব্যাংক। স্থানীয় রপ্তানিকারকরা তাদের মেয়াদি বিলগুলো সাইট ভিত্তিতে অর্থাৎ তাৎক্ষণিক গ্রহণ করতে পারবেন। এই মাধ্যমটি সুরক্ষিত, দ্রুত এবং রপ্তানিকারকদের নগদ অর্থের প্রবাহকে সংক্ষিপ্ত করবে। প্রাইমাডলারের সদর দপ্তর যুক্তরাজ্যে, যা ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বব্যাপী প্রাইমাডলারের ১২টি অফিস রয়েছে।

গত মঙ্গলবার শাহজালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে ব্যাংক ও প্রাইমাডলারের সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) এম আখতার হোসেন এবং প্রাইমাডলারের বাংলাদেশ লিয়াজোঁ অফিসের কান্ট্রি লিড মনোয়ার উদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি