বন্ধ হওয়া সিরাজগঞ্জ জাতীয় জুট মিল ফের চালু ও মজুরি কমিশনের এরিয়াসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ জাতীয় জুট মিলের প্রধান গেটের সামনে বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের আহ্বায়ক মো. বরকতুল্লাহ, জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন, ছমের আলী ও ছানোয়ার হোসেন।