গত ৫ আগস্ট দক্ষিণ কোরিয়ার বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ ও স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ প্লাস। এবার নতুন ট্যাব এস৭ আসতে যাচ্ছে দেশের বাজারে। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ ডিভাইসে রয়েছে ১১ ইঞ্চি ওয়াইড কোয়াড এক্সটেনডেড গ্রাফিকস অ্যারে খঞচঝ ঞঋঞ ডিসপ্লে। এর স্ক্রিন রেজুলেশন ২৫৬০দ্ধ১৬০০ পিক্সেল এবং এর এস্পেক্ট রেশিও ১৬ : ১০। এতে দেওয়া থাকবে এস পেনের (ঝ চবহ) লেটেন্সি ২৬ মিলি সেকেন্ডস। পাওয়ারের জন্য পাওয়া যাবে ৭০৪০সঅয ব্যাটারি। ট্যাবের পেছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ০৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ট্যাবের সামনে আছে ০৮ মেগাপিক্সেল ক্যামেরা। পেছনের ক্যামেরায় অটো ফোকাস সাপোর্ট করবে।
এই ট্যাবে কুইক চার্জ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। স্যামসাং জানিয়েছে, ট্যাবের ব্যাটারি ফুল চার্জে ১৫ ঘণ্টা ভিডিও প্লেব্যাক দিতে পারবে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ-সি পোর্ট দেওয়া আছে। এর মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে লাগানো মেমোরি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে। এই ট্যাবে রয়েছে অকএ স্পিকার ও ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম।