কুমিল্লার মেঘনায় ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউপি চেয়ারম্যান ফারুক আব্বাসীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাওরখোলা- মেঘনা সড়কে এ মানববন্ধন করে এলাকাবাসী।

প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে চেয়ারম্যানের উপর হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি জানান। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় মেঘনা-ভাটেরচর সড়কের কদমতলা বাসস্ট্যান্ডে ভাওরখোলা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আব্বাসীর উপর হামলার ঘটনা ঘটে।