নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামের এক গৃহবধূর (২৮) ওপর এসিড নিক্ষেপের ঘটনা ষড়যন্ত্রমূলক দাবি করে আসামিপক্ষের স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের আদালত সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
তিন শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন কলোড়া ইউপি চেয়ারম্যান আব্বাস হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বিশ^াস, মূলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, আসামিদের পরিবারের সদস্য স্বপন মোল্যা, পারভীন খাতুন, আয়শা বেগম প্রমুখ।