পথশিশু ও অসহায়দের নিয়ে শো-রুম উদ্বোধন করল ভোগ বাই প্রিন্স

গত ২০ আগস্ট ভিন্নরকম আয়োজনের মধ্য দিয়ে বন্দর নগরী চট্টগ্রামের, জিইসি থেকে ২ নম্বর গেটে যেতে সিএমপি হোটেল লটস্ ইন এর বিপরীতে সানমার টাওয়ারে যাত্রা শুরু করল ভোগ বাই প্রিন্স এর ১৪তম শো-রুম।

করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে উদ্বোধনী অনুষ্ঠানকে অনেকটাই অনাড়ম্বর করা হয়। আয়োজনের ভিন্নতা হিসেবে নগরীর বিভিন্ন স্পটে পথ শিশু, হতো দরিদ্র ও অসহায়দের মাঝে রান্না করা প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।  ভোগ এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরীর বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ। এ উপলক্ষে ভোগ কর্তৃপক্ষ জানিয়েছেন ভবিষ্যতেও নগরীর যেকোনো প্রয়োজনে পাশে থাকবে দেশের স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ভোগ বাংলাদেশের ফ্যাশন প্রেমীদের এক আস্থার নাম, নিত্য নতুন ডিজাইন ও কোয়ালিটি সম্পন্ন লাইফ স্টাইল প্রোডাক্ট নিয়ে সুনামের সঙ্গে ঢাকা সহ গুরুত্বপূর্ণ স্থানে শো-রুমের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে। সানমার টাওয়ারের ব্রাঞ্চে শুভ-উদ্বোধন উপলক্ষে থাকছে নানান অফার ।