গাভাস্কারের চোখে কোহলির টেস্ট দলই ভারতের সর্বকালের সেরা

বিরাট কোহলির নেতৃত্বাধীন বর্তমান টেস্ট দলকেই ভারতের সর্বকালের সেরা বলছেন সুনীল গাভাস্কার। এই কিংবদন্তির চোখে বর্তমান দলটার বোলিং আক্রমণ দুর্দান্ত। যা অন্য যে কোনো সময়ের চেয়ে দলকে অনেক বেশি ব্যালেন্ডস করেছে।

কোহলির দলকে প্রশংসায় ভাসিয়ে লিটল মাস্টার বলেন, ‘আমার মতে ভারসাম্য, দক্ষতা, ক্ষমতা এবং মানসিকতার দিক থেকে কোহলির নেতৃত্বাধীন টেস্ট দল ভারতের সর্বকালের সেরা দল।’

কেন সেরা, সে যুক্তি দিয়েছেন গাভাস্কার। বলেন, ‘এই দলের যেকোনো মাঠে জেতার বোলিং আক্রমণ রয়েছে। তাদের কন্ডিশনের কোনো সহায়তার দরকার নেই। তারা যেকোনো মাঠে জিততে পারে। ব্যাটিংয়ের দিক থেকে আশির দশকের দলের মতো। কিন্তু তাদের বিরাটের দলটির মতো বোলার ছিল না।’