কৃষিজাত পণ্য সহজে আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) রপ্তানি ক্রেডিট গ্যারান্টি প্রোগ্রামে অংশ নিতে প্রাইম ব্যাংককে অনুমোদন দিয়েছে ইউনাইটেড স্টেটেস কমোডিটি ক্রেডিট করপোরেশন (সিসিসি)। এশিয়া অঞ্চল থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশের দুটি ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংক একটি। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ বলেন, আমাদের আন্তর্জাতিক বাণিজ্য পোর্টফোলিও আরও বাড়াতে এটি সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের সরকারের এ স্বীকৃতি আমাদের আন্তর্জাতিক বাণিজ্যে নতুন মাইলফলক অর্জনে আরও একধাপ এগিয়ে দেবে। বিজ্ঞপ্তি।