মাদারীপুর সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও শোকের মাস উপলক্ষে সোমবার দুপুর থেকে মাদারীপুর সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।

জাতীয় শোক দিবস ও শোকের মাস উপলক্ষে মৈত্রী মিডিয়া সেন্টার সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি হিসেবে প্রথমে মাদারীপুর র‌্যাব ক্যাম্পে ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মৈত্রী মিডিয়া সেন্টার কমিটির সভাপতি মাহবুবুর রহমান বাদল, সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমন, দপ্তর সম্পাদক এমদাদুল হক মিলন, কার্যকারী সদস্য শাহাদাত হোসেন জুয়েল, সাংবাদিক আজাহার হোসেন, জুয়েলসহ মৈত্রী মিডিয়া সেন্টার কমিটি ও সদস্য।

এই চলমান বৃক্ষ রোপণ কর্মসূচিতে শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণে মৈত্রী মিডিয়া সেন্টার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও মাদারীপুরের সরকারি অফিসের আঙিনায় বৃক্ষরোপণের সড়কের পাশে সৌন্দর্য বাড়াতে এই বৃক্ষরোপণের কার্যক্রম চলমান থাকবে।