আরসিসিকে সুরক্ষা সরঞ্জাম দিল ব্র্যাক ব্যাংক

করোনা মোকাবিলায় রংপুর সিটি করপোরেশনের (আরসিসি) কর্মকর্তা ও কর্মচারীদের সুরক্ষা নিশ্চিতে নিরাপত্তা সরঞ্জাম উপহার দিয়েছে ব্র্যাক ব্যাংক। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

আরসিসি মেয়র মো. মোস্তফিজার রহমান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন গতকাল এ সংক্রান্ত ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন। ভার্চুয়াল ইভেন্টে ব্র্যাক ব্যাংকের এসএমই প্রধান সৈয়দ আবদুল মোমেন এবং হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক যোগ দিয়েছিলেন।