ইসলামী ব্যাংকের বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশের বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন গত মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান, উপব্যবস্থাপনা পরিচালক মো. সালেহ ইকবাল ও মো. মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মো. মাহবুব আলম ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, বরিশাল জোনপ্রধান মো. আমিনুর রহমান প্রমুখ এতে অংশ নেন। বিজ্ঞপ্তি