মেট্রো ঢাকা বিপণন বিভাগ-৫-এর আওতাধীন ওয়েস্ট ধানমন্ডি এবং মেট্রো হাউজিং, বছিলা, মোহাম্মদপুর এলাকায় গত বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাবের সহযোগিতায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ অভিযান যৌথভাবে পরিচালনা করা হয়। যৌথ অভিযানের মধ্যে ওয়েস্ট ধানমন্ডি অংশে অবৈধ বিতরণ লাইনটির উৎসমুখ কর্তন করে ৪০০ ফুট লাইন অপসারণ করে আনুমানিক দেড় কিলোমিটার এলাকায় অবৈধ লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে মেট্রো হাউজিং অংশে অবৈধ বিতরণ লাইনটির উৎসমুখ কর্তন করে ১০০ ফুট লাইন অপসারণ করে আনুমানিক এক কিলোমিটার এলাকার অবৈধ লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ছয় হাজার অবৈধ বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে সহযোগিতা করায় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. আল মামুন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাবকে ধন্যবাদ জানিয়েছেন। বিজ্ঞপ্তি