দেশের বীমা শিল্পে প্রথম ইকেওয়াইসি সংযোজনের ফলে ইজিলাইফ অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে এখন লাইফ ইন্স্যুরেন্স কেনা যাবে মাত্র ৫ মিনিটে। নিরাপদ প্রক্রিয়ায় কাস্টমার অর্জনের লক্ষ্যেই গার্ডিয়ান লাইফ এ উদ্যোগ নিয়েছে। এ প্রক্রিয়ায় নিজের ও নমিনির ন্যাশনাল আইডি কার্ডের উভয় দিকের ছবি তুলে এবং নিজের ফেস ভেরিফিকেশনের মাধ্যমে একজন গ্রাহক ৫ মিনিটেই জীবনবীমা কিনতে সক্ষম হবেন।
গত বুধবার ইকেওয়াইসির ডিজিটাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. এম মোশাররফ হোসেন, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, গার্ডিয়ান লাইফের স্পন্সর ও পৃষ্ঠপোষক তপন চৌধুরী, সৈয়দ নাসিম মঞ্জুর, সামির আহমদ ও সৈয়দ আফজাল হাসান উদ্দিন, পরিচালক সৈয়দ আখতার হাসান উদ্দিন ও ডেভিড জেমস হাওয়ার্ড গ্রিফিথস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম। বিজ্ঞপ্তি